বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি বিষয়ে ৭ জুন ঐতিহাসিক ৬দফা দিবসে ৬ মিনিটে সর্বোচ্চ সঠিক উত্তরের কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন প্রায় অর্ধলক্ষ প্রতিযোগী। ‘শতবর্ষে শত পুরস্কার’ শীর্ষক দেশের ইতিহাসে অনলাইনে অনুষ্ঠিত সবচেয়ে বড় এই কুইজ প্রতিযোগিতাটি শেষ হয়েছে সোমবার (৮ জুন) ভোর রাত ২টায়।
রোববার রাত ৯টা থেকে ১০টার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটিতে কাকতালীয় ভাবে প্রতিযোগিতাটি গড়ায় ৬দফার ৬মিনিটের এই অভূতপূর্ব প্রতিযোগিতাটি গড়ায় ৬ ঘণ্টা পর্যন্ত।
ঘোষণা অনুযায়ী, রোববার বিকেল ৩টার মধ্যে ১ লাখ ৫১ হাজার প্রার্থী সাইনআপ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত এই প্রতিযোগিতায়। এরমধ্যে ১ লাখ ৯ হাজার প্রতিযোগী সফল ভাবে নিবন্ধন করেন।
রাত নয়টায় পরীক্ষার শুরুতে ব্যাপক চাপ পড়ে https://quiz.mujib100.gov.bd/ ওয়েব সার্ভারে। সঙ্গত কারণে ওই সময় এক ঘণ্টায় ৩৯ হাজারের মতো প্রতিযোগী অংশ নিলেও অনেকেই সাইটে প্রবেশ করতে বিড়ম্বনায় পড়েন। সার্ভারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে প্রতিযোগিতার সময় বাড়িয়ে রাত ১২টার পর থেকে ২টা পর্যন্ত চলে প্রতিযোগিতা। শেষ পর্যন্ত দাড়ুন উৎসাহ-উদ্দীপনায় শেষ হয় কুইজ প্রতিযোগিতাটি।
আয়োজক সূত্রে জানাগেছে, কম্পিউটারের মাধ্যমেই উত্তরপত্র যাচাই-বাছাই করেই বিজয়ীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশিত হবে। ৬ মিনিটি সর্বোচ্চ সঠিক উত্তরদাতা পাবেন ৩ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ সঠিক উত্তরদাতা পাবেন ২ লাখ এবং তৃতীয় জন ১ লাখ টাকা। ৪র্থ ও ৫ম ব্যক্তি পাবেন যথাক্রমে ৫০ হাজার ও ২৫ হাজার টাকা। বাকি ৯৫ জন ১০ হাজার টাকা করে বিশেষ পুরস্কার লাভ করবে।এই অর্থ পাওয়া যাবে ঘরে বসে ডিজিটাল ওয়ালেটে। মিলবে ডিজিটাল সার্টিফিকেটও।
ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে সম্মিলিতভাবে এই কুইজের আয়োজন করেছে বাংলা ট্র্যাক, আইসিটি বিভাগ, তথ্য মন্ত্রণালয় ও প্রিয়.কম।